শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩৯ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে কম রেটিং পাওয়া যাত্রীদের নিষিদ্ধ করছে উবার

 

আসিফুজ্জামান পৃথিল: কম রেটিং পাওয়া যাত্রীদের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে উবার। অস্ট্রেলিয়া ওনিউজিল্যান্ডে প্রথমে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

৫ স্টারের মধ্যে ৪ বা তার নিচে রেটিং পাওয়া যাত্রীদের ৬ মাসের নিষেধাজ্ঞা দেয়া হবে। প্রতিবার ভ্রমণের পর চালকরা যাত্রীদের এই রেটিং দিয়ে থাকেন। কোম্পানিটি জানিয়েছে যাত্রীদের ব্যবহার উন্নত করতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

উবার বিবিসিকে জানিয়েছে ড্রাইভারদের কাছে খারাপ ফিডব্যাক পাওয়াতেই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে প্রথম স্থান হিসেবে নির্বাচন করা হয়েছে। এই বছরের শুরুতে ব্রাজিলেও একই নিয়ম চালু করা হয়। কিন্তু এই প্রথমবারের মতো কোনো ইংরেজিভাষী দেশে প্রথমবারের মতো এই নিয়ম কার্যকর করা হচ্ছে। অস্ট্রেলিয়া এবং নিউজির‌্যান্ডে বর্তমানে ২৮ লাখ উবারের ব্যবহারকারী রয়েছে। তবে উবার জানায়নি এর মধ্যে কতজন যাত্রীর রেটিং ৪ বা এর নিচে। তবে একজন মুখপাত্র নিশ্চিত করেছেন এই সংখ্যা কয়েক হাজারের বেশি নয়।

ধারণা করা হয় ৯০ শতাংশ উবার ব্যবহারকারীদের রেটিং ৪.৫ এর বেশি। ১৯ সেপ্টেম্বর এই নীতি কার্যকর করা হবে এবং কার্যকরের আগে গ্রাহকদের তা জানিয়ে দেয়া হবে। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়