শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩৮ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসিতে রোহিঙ্গা সমস্যা তুলতে চান ফিলিপাইনের বিরোধী আইনপ্রণেতারা

 

আসিফুজ্জামান পৃথিল: মিয়ানমারের সেনাবাহিনীর দ্বারা রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার চান ফিলিপাইনের বিরোধী দলীয় আইনপ্রণেতারা। বেশ কিছু সংখ্যক সিনেটর এবং কংগ্রেসম্যান এই দাবি উত্থাপন করেছেন।

এশিয়ান পার্লামেন্টেরিয়ান ফর হিউম্যান রাইটস (এপিএইচআর) এর মতে বিভিন্ন জাতির বিরুদ্ধে মিয়ানমারে চলমান জাতিগত সহিংসতা বন্ধে মিয়ানমারের পার্লামেন্ট সদস্যদের তাগিদ দিয়েছেন ফিলিপাইনের এই পার্লামেন্ট সদস্যরা। সংস্থাটি জানিয়েছে, ‘মিয়ানমারে রোম পরিস্থিতি বিরাজমান নেই। তাই একমাত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদই পারে মিয়ানমারকে আইসিসির কাঠগড়ায় দাড় করাতে।’ এই বিবৃতিটিতে আরো জানানো হয়েছে ৫টি দক্ষিণ পূর্ব এশিয়ান দেশের ১৩২ জন আইনপ্রণেতা এই ব্যাপারে নিজেদের সমর্থন প্রদান করেছেন।

এদিকে ফিলিপাইনের দুতার্তে সরকার এখন পর্যন্ত মিয়ানমারে সংগঠিত রোহিঙ্গা গণহত্যার ব্যাপারে মুখ খোলেনি। তাদের সাথে মিয়ানমারের অর্থনৈতিক সম্পর্ক বেশ দৃঢ়। তাই দেশটির বিরোধী দলের এই উদ্যোগকে সরকারের প্রতি এক ধরনের চাপ মনে করা হচ্ছে। জিএমএ নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়