শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩৭ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমুদ্র দূষণ ঠেকাতে নরওয়ের ১ লাখ কোটি ডলারের ফান্ড

 

আসিফুজ্জামান পৃথিল: নরওয়ের সায়ত্তশাষিত ১ লাখ কোটি ডলারের ফান্ড নিজেদের বিনিয়োগকৃত কোম্পানিগুলোকে সমুদ্র দূষণের ব্যাপারে নতুন দিক নির্দেশনা দিয়েছে। তারা টেকসই পৃথিবী বিনির্মাণে প্লাস্টিক বর্জ্যমুক্ত সাগরের প্রত্যাশায় এই উদ্যোগ নিয়েছে।

এটি পৃথিবীর বৃহত্তম ফান্ড। ফান্ডটি নরওয়ের তেল এবং গ্যাস উৎপাদনে বিনিয়োগ করে থাকে। ৭২টি দেশের প্রায় ৯ হাজার কোম্পানিতে তাদের বিনিয়োগ রয়েছে। জাতিসংঘের টেকসই অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশ উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে কাজ করতে চায় ফান্ডটি।

তবে ধারণা করা হচ্ছে এই উদ্যোগে বৈশ্বিক বিনিয়োগকারী হিসেবে ফান্ডটির মুনাফায় ঋণাত্মক প্রভাব ফেলবে। ফান্ডটির চিফ কর্পোরেট গর্ভনেন্স অফিসার গ্রেন স্মিথ ইনহেনচো বলেছেন, ‘‘আমরা বৈশ্বিক বিনিয়োগকারী এবং এই কারণে আমাদের একটি নির্দিষ্ট খাতে মন দেয়া অসম্ভব। এটি আমাদের ক্ষতি করবে। তবুও এই ধরিত্রীর জন্য আমরা তা করবো।’ তিনি আরো বলেন, ‘আমরা দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাদের কাছে মনে হয়েছে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সব শঙ্কা দূর করতে পারে।’ জাতিসংঘের লক্ষ্যমাত্রায় রয়েছে দায়িত্বপূর্ণ উৎপাদন, পরিচ্ছন্ন শক্তি এবং পানির নিচের টেকসই জীবন। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়