শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০৫ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিত্যাক্ত কারাগারে খালেদা জিয়ার বিচারের উদ্যোগ মানবাধিকারের পরিপন্থী : জামায়াত

রফিক আহমেদ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ বলেছেন, হঠাৎ করে সরকার পুরনো ঢাকায় অবস্থিত পরিত্যাক্ত কেন্দ্রীয় কারাগারে বিচারালয় বসিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলার বিচার কার্যক্রম শুরু সরকারের এই উদ্যোগ অন্যায়, অনভিপ্রেত ও মানবাধিকারের সম্পূর্ণ পরিপন্থী। বুধবার এক বিবৃতিতে জামায়াতের আমীর এ প্রতিক্রিয়া জানান।

আমীর মকবুল আহমাদ ২০ দলীয় জোট নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলার বিচার কার্যক্রম শুরু করায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার প্রকাশ্যে বিচার করার পরিবর্তে কারাগারের মধ্যে বিচারালয় বসিয়ে বেগম খালেদা জিয়ার বিচারের যে উদ্যোগ গ্রহণ করেছে তা ক্যামেরা ট্রায়ালের শামিল। জেলখানার মধ্যে আদালত বসিয়ে কোন রাজনৈতিক নেতা বা নেত্রীর বিচার হতে পারে না। এটা সংবিধানের সুস্পষ্ট লংঘন। বাংলাদেশের সংবিধানের আর্টিক্যাল ৩৫ (৩) ধারা মতে এ ধরনের মামলা প্রকাশ্যে হতে হবে। এখানে ক্যামেরা ট্রায়াল করার কোন সুযোগ নেই।

জামায়াতের আমীর বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন যাবত কারাগারে বন্দী করে রেখেছে। কারাগারে বন্দী করে রেখে তাকে উপযুক্ত চিকিৎসা গ্রহণের সুযোগ পাওয়া থেকেও বঞ্চিত করেছে। এ অবস্থায় তার অসুস্থতা ক্রমেই বেড়ে চলেছে। তাকে উপযুক্ত চিকিৎসা গ্রহণের সুযোগ না দিয়ে সরকার তার প্রাপ্য নাগরিক অধিকার থেকে তাকে বঞ্চিত করছে।
কারাগারে আদালত বসিয়ে বিচারের নামে প্রহসন বন্ধ করে অবিলম্বে তাকে মুক্তি দেয়ার জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়