শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২৯ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রাহকদের ইংরেজি হরফে বাংলা এসএমএস না পাঠানোর নির্দেশ

শোভন দত্ত: ইংরেজি হরফ ব্যবহার করে বাংলা ভাষার এসএমএস গ্রাহকদের না পাঠাতে দেশের মোবাইল ফোন অপারেটরদের নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

সম্প্রতি অপারেটরদের নির্বাহী কর্মকর্তাদের বরাবরে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়, মোবাইল এসএমএস এর মাধ্যমে পাঠানো সকল বাংলা এসএমএস বাংলা হরফ ব্যবহার করে পাঠাতে হবে। কোনোভাবেই ইংরেজি হরফ ব্যবহার করে বাংলা বাক্যে এসএমএস পাঠানো যাবে না।

এছাড়া রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে এবং ‘ধর্মীয় কার্যকলাপের সময়’ এসএমএস ও আইভিআর এর মাধ্যমে মোবাইল অপারেটরদের প্রমোশনাল ক্যাম্পেইন বা প্রডাক্ট সংক্রান্ত তথ্য পাঠানো থেকে বিরত থাকতে বলেছে বিটিআরসি।

আগামী ১০ কার্যদিবসের মধ্যে সকল গ্রাহককে মোবাইল এসএমএস এর মাধ্যমে ডিএনডি (ডু নট ডিসটার্ব) নীতি সম্পর্কে অবহিত করে তা কমিশনকে জানাতে বলা হয়েছে ওই নির্দেশনায়।

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টিআইএম নুরুল কবির বিটিআরসির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলা ভাষা বাংলা অক্ষর দিয়েই হওয়া উচিত। তবে দেশের কিছু কিছু মোবাইল হ্যান্ডসেটে বাংলা অক্ষর দেখা যায় না বা সমস্যা হয়। সব হ্যান্ডসেটে যেন বাংলা অক্ষর দেখা যায় সে বিষয়টিও বিটিআরসিকে নিশ্চিত করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়