শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৫ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে বাসের সীটের নীচে পরিত্যক্ত ৩০লাখ টাকার ইয়াবা উদ্ধার

ফরহাদ আমিন, টেকনাফঃ টেকনাফে বাসের সীটের নীচে পরিত্যক্ত ৩০লাখ ৬হাজার টাকার মূল্যমানের ১০হাজার ২২পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, ০৫সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির নায়েক মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল হোয়াইক্যং চেকপোষ্টে যানবাহন তল্লাশি কাজে নিয়োজিত ছিল। টেকনাফ হতে কক্সবাজারগামী মাসুদ পরিবহন রেজিঃ নং (কক্সবাজার জ - ১১-০১ ৯৩) বাসটি চেকপোষ্টো পৌছলে সিগন্যাল দিয়ে থামায়।পরে বাসটি তল্লাশি করে যাত্রীবিহীন সীটের নিচে পরিত্যক্ত অবস্থায় পলিথিন মুড়ানো একটি প্যাকেট দেখতে পাই। প্যাকেটটি খুলে গণনা করে ৩০লাখ ৬হাজার টাকার মূল্যমানের ১০হাজার ২২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়