শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩১ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুব দ্রুতই রোহিঙ্গা প্রত্যাবাসন : পররাষ্ট্রমন্ত্রী

তরিকুল ইসলাম : রোহিঙ্গাদের প্রথম দলটিকে খুব দ্রুতই প্রত্যাবাসন সম্ভব হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বুধবার রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘রোহিঙ্গা সংকট, চ্যালেঞ্জ ও সমাধান’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন খুব শিগগির শুরু করব। প্রথম দফায় তিন হাজারের বেশি রোহিঙ্গাকে যাচাই-বাছাই করা হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই তাদের প্রত্যাবাসন করা সম্ভব হবে। তবে তারিখ এখন বলতে পারব না।

চলতি বছরেই এই প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই তো বললাম না, খুব শিগগির শুরু হবে। মিয়ানমারের সঙ্গে আমরা আামাদের এনগেজমেন্ট বাড়িয়েছি এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়