শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:০৫ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাবিপ্রবির আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতা শুভ উদ্বোধন

আব্দুল মান্নান, দিনাজপুরঃ " বিতর্ক আমাদের সৌন্দর্য, যুক্তিই আমাদের শক্তি " এই মূলমন্ত্রকে প্রতিপাদ্য করে দিনাজপুরের হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি ) ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ এর আয়োজনে আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতার শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।এসময় ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রক্টর ড. মো. খালেদ হোসেন, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান , ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম ,সহকারী পরিচালক সহকারী প্রফেসর ড. মোহাম্মদ রাজিব হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ এর সভাপতি আব্দুল্লাহ আল নোমান।

এছাড়াও অনুষ্ঠানে এবং বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে শেখ মাহাথির মোহাম্মদ  সহ ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ অন্যান্য সদস্য বৃন্দ ও প্রতিযোগিতায় অংশ গ্রহন কারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন " আমি ভালো বিতার্কিক না হলেও টিভিতে যখন বির্তক হয় তখন শত ব্যস্ততা থাকলেও বিতর্ক অনুষ্ঠান গুলো দেখার চেষ্টা করি। তোমরা যারা এর সাথে জড়িত তাদের সকলের জন্য শুভ কামনা রইল"।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক তাঁর বক্তব্যে বলেন " আমরা চাই সেরা বির্তাকিক খুঁজে বের করতে তাই সামনে " তোমাকেই খুঁজছে এইচএসটিইই " একটি প্রোগাম হতে নিতে চলেছি। এতে শুধু বিতার্কিক নয় অন্যান্যে সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে প্রতিভাবান শিক্ষার্থী খুঁজে বের করার উদ্যোগ গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সকলের আন্তরিক সহয়তা চাই "।

উল্লেখ্য, হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সার্বিক সহযোগিতায় ও ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ আয়োজনে হাবিপ্রবির আটটি অনুষদের অধীনে মোট ৩২ দল দল এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে। উক্ত প্রতিযোগীতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে সেরা ২০ বিতার্কিককে খুঁজে বের করা হবে। তাঁরা পরবর্তীতে বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিবে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়