শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪৫ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিবিয়ায় মার্কিন দূতাবাসে আগুন!

শেখ নাঈমা জাবীণ: লিবিয়ার রাজধানী ত্রিপোলির মার্কিন দূতাবাসের ভেতরে আগুন জ¦লতে দেখা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম অবশ্য আগুন লাগার কারণ জানাতে পারেনি। তবে স্থানীয়রা জানায়, দূতাবাস ভবন থেকে ধোঁয়া উঠতে দেখেছে। কী কারণে আগুন লেগেছে তা তারা জানাতে পারেনি।

গত সপ্তাহ ধরে লিবিয়ায় বিভিন্ন সশস্ত্র গ্রুপ প্রাণঘাতী সংঘর্ষে লিপ্ত। জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে চির প্রতিদ্বন্দ্বি মিলিশিয়াদের মধ্যে মারাত্মক সংঘর্ষ ঘটে চলেছে।

২০১১ সালে ন্যাটো সমর্থিত বাহিনীর হাতে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা মুয়াম্মার গাদ্দাফি নিহত হলে লিবিয়ায় রাজনৈতিক অস্থিতিশীলতা ও রক্তক্ষয়ী সংঘর্ষ নিত্য দিনের ঘটনা হায়ে দাড়িয়েছে।

উল্লেখ্য, বর্তমানে লিবিয়ার রাজনীতি টবরুক ও ত্রিপোলি কেন্দ্রিক। সশস্ত্র হামলার উৎসও এ দুটি স্থান। একপক্ষে রয়েছে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনী এবং অপরদিকে বিভিন্ন সশস্ত্র গ্রুপ। আনাদলু এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়