শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৪ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গেজেট আইন মোতাবেক হয়েছে : অ্যাটর্নি জেনারেল

এস এম নূর মোহাম্মদ : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আদালত স্থাপনের ব্যাপারে সরকার যে গেজেট প্রকাশ করেছে, সেটা আইন মোতাবেকই দিয়েছেন। এর আগেই বঙ্গবন্ধু হত্যা মামলার ব্যাপারে জেলখানার পাশের ভবনকে আদালত হিসেবে ঘোষণা করা হয়েছিলো। তখন সেটির বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছিলো কিন্তু লাভ হয়নি। কাজেই আমার মনে হয়, এটা সঠিকভাবে হয়েছে এবং এতে কোন আইন লঙ্ঘণ হয়নি।

খালেদা জিয়ার বিচারের জন্য পুরাতন কেন্দ্রীয় কারাগারে আদালত স্থাপনে গেজেটের বিষয়ে বুধবার জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। সুপ্রিম কোর্টে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে খালেদা জিয়ার আইনজীবীদের বেঠক রাজনৈতিক উল্লেখ করে মাহবুবে আলম বলেন, আইনগতভাবে যা চ্যালেঞ্জ করা দরকার তা তারা করেই আসছে। এর আগেও এমন চ্যালেঞ্জ করা হচ্ছে। কিন্তু কোন লাভ হয়নি।

তিনি বলেন, কারাগারের ভিতরে বিচার হলেও সেখানে তার আইনজীবীরা যাবেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যাবেন। যারা মামলার সঙ্গে সংশ্লিষ্ট তারাও যাবেন। সরকার তো এখানে বলেননি যে, এটা ক্যামেরা ট্রায়াল হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়