শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৩ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রক্তচাপ পরিমাপে সফ্টওয়্যার উদ্ভাবন মার্কিন-ইসরায়েলি গবেষকদের

রাশিদ রিয়াজ: মার্কিন ও ইসরায়েলের গবেষকরা মানবশরীরের রক্তচাপ নিরুপণে সফটওয়্যার উদ্ভাবন করেছেন যার ফলে চিকিৎসকরা আগেভাগেই রোগির ব্যাপারে সতর্ক হয়ে ফটওয়্যারের সাহায্যে মনিটরে রক্তচাপ সম্পর্কে সঠিক সময়ে সূচক পরিমাপ করে আগাম চিকিৎসা ব্যবস্থা নিতে পারবেন। এর ফলে মস্তিস্কে রক্ত ক্ষরণ বা রক্তচাপের ফলে বিপদজনক পরিণতি থেকে রোগি রক্ষা পাবেন।

গবেষকরা এ যৌথ বিবৃতিতে এধরনের উদ্ভাবনকে চিকিৎসার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত হিসেবে অভিহিত করে বলেন, এ সফটওয়্যারকে আরো উন্নত করে এ প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহারে অংশীদার খোঁজা হচ্ছে। উচ্চ বা নি¤œ রক্তচাপের কারণে মানবশরীরে রক্ত প্রবাহের তারতম্য ঘটে এবং অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়, কিন্তু আগেভাগেই এ সম্পর্কে চিকিৎসকরা টের পেলে চিকিৎসায় দ্রুত হস্তক্ষেপ করা সম্ভব হবে। কারণ রক্তচাপজনিত রোগি অস্থিতিশীল হয়ে পড়লে তার চিকিৎসা করাও বেশ কঠিন হয়ে যায়। এবং এতে রোগি মৃত্যুঝুঁকিতে পড়ে অথবা তার অসুস্থতা আরো বৃদ্ধি পায়। টাইমস অব ইসরায়েল

  • সর্বশেষ
  • জনপ্রিয়