শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫৭ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের বিদ্যুৎ গ্রাহক এখন ৩ কোটি ৮ লাখ

শাহীন চৌধুরী: দেশের বিদ্যুৎ গ্রাহক এখন ৩ কোটি ৮ লাখ। বিদ্যুতের চাহিদা যে হারে বাড়ছে তাতে নতুন সংযোগ দিতেই হবে। তিনি বলেন, গত নয় বছরে ১ কোটি ৬২ লাখ নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। বিদ্যুৎ সপ্তাহ উদযাপনের প্রাক্কালে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস একথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, বিমসটেকের সদস্যভুক্ত ৭াট দেশের মধ্যে আন্তদেশীয় বিদ্যুৎ চুক্তি হয়েছে সেজন্য এখন আর এই দেশেগুলোর মধ্যে বিদ্যুৎ আমদানি রফতানিতে কোনও অসুবিধা নেই। অনুষ্ঠানে অপর এক প্রশ্নের জবাবে আরইবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মঈন উদ্দিন বলেন, আরইবি’র বিরুদ্ধে ঢালাও ভাবে দুর্নীতির অভিযোগ ঠিক নয়। কিছু কিছু অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহনও করেছি। তিনি বলেন, ইতিমধ্যেই এই অভিযোগে ৬ জন জিএম এবং ৫ জন ডিজিএিমকে চাকরিচ্যুত করা হয়েছে। এ প্রসঙ্গে বিদ্যুৎ সচিব বলেন, ৩ কোটি বিদ্যুৎ গ্রাহকের তুলনায় অবিযোগ একেবারেই নগণ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়