শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩৭ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাংলাদেশ ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইল ফলকে পৌছে গেছে’

শাহীন চৌধুরী: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশ এখন ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইল ফলকে পৌছে গেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ‘অনির্বাণ আগামী’ শীর্ষক বিদ্যুৎ সপ্তাহ পালন করতে যাচ্ছে সরকার। আজ এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই ঘোষণা দেন।

বিদ্যুৎ ভবনে অনুষ্ঠত এ সংবাদ আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, জ্বালানি সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, পিডিবি’র চেয়ারম্যান খালেদ মাহমুদ, আরইবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন প্রমূখ।

সংবাদ সম্মেলনের শুরুতে এই সেক্টরের উন্নয়নের ওপর  পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন প্রদর্শণ করা হয়। এরপর একটি থিমসং- এর ভিডিও দেখানো হয়। বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে আগামীকাল থেকে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে তিনদিনের এক মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই মেলার উদ্বোধন করবেন। ওই মেলার উপরও একটি প্রেজেনেটেশন দেখানো হয়।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ জ্বালানি সেক্টরের উন্নয়ন এক অভূতপূর্ব ঘটনা। আমরা এখন ভিশন ২০২১ থেকে ২০৪১-এর দিকে দৃষ্টি দিচ্ছি। নতুন প্রজন্মকে এসব জানানোর জন্যই বিদ্যুৎ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা তাদের নানা উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করবেন। ১০টি স্কুলের ছেলে মেয়েরাও এতে পর্যায়ক্রমে অংশগ্রহণ করবে। তিনি বলেন, গত কয়েক বছরে ৩০০ তরুণকে এ বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়েছে যাতে অদূর ভবিষ্যতে তারা এই সেক্টরে অবদান রাখতে পারে।

তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, বাংলাদেশ একটি ব্যাতিক্রম দেশ। গত ১০ বছরে আমরা তা প্রমাণ করতে সক্ষম হয়েছি। এ কারণেই আমরা সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, গড়পরতা কোন কিছুই ভালো নয় যা বিশ্বব্যাংক আইএমএফ করে থাকে কিন্তু আমরা সবকিছুতেই ব্যাতিক্রম কিছু করতে চাই যাতে সবাই আমাদের অনুসরণ করে। ইতিমধ্যেই আমরা তা করতে সক্ষম হয়েছি।

সবশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে জবাব দেন বিদ্যুৎ সচিব, জ্বালানি সচিব এবং আরইবি’র চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়