শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিজিটালাইজেশনে নতুন মাত্রা যোগ করবে ক্যানন ইমেজ স্কয়ার: মোস্তাফা জব্বার

ফাহিম ফয়সাল: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশ যেভাবে ডিজিটাল যুগে প্রবেশ করছে ক্যানন ব্রান্ডের ফ্ল্যাগশিপ শো-রুম ক্যানন ইমেজ স্কয়ারের যাত্রা তারই ধারবাহিকতা মাত্র। এর ফলে বাংলাদেশের মানুষ ক্যাননের পণ্যের সাথে নিবিড়ভাবে যুক্ত হতে পারবে। ক্যানন ইমেজ স্কয়ারটি ডিজিটালাইজেশনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

বুধবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ দেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট বিসিএস কম্পিউটার সিটিতে ক্যানন ইমেজ স্কয়ার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে ক্যাননের সাফল্য কামনা করে ক্যাননের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে ক্যানন কোম্পানিকে বাংলাদেশে আরও বৃহত্তর বিনিয়োগের জন্য আহ্বান জানাই।

এর আগে মন্ত্রী ফিতা কেটে ডিসপ্লে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশে ক্যানন পণ্যের একটি পরিপূর্ণ ডিসপ্লে-সেন্টারের।

এসময় ক্যানন এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ক্যানন সিঙ্গাপুর ইমেজ কমিউনিকেশন বিভাগের পরিচালক অ্যালেক্স চ্যান এবং বাংলাদেশে ক্যানন ব্রান্ড এর একমাত্র পরিবেশক জেএএন এসোসিয়েটস এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ কাফী প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়