শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:২৫ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামীকাল থেকে বিদ্যুৎ সপ্তাহ শুরু

শাহীন চৌধুরী: আগামীকাল বৃহস্পতিবার থেকে ‘অনির্বাণ আগামী’ শীর্ষক বিদ্যুৎ সপ্তাহ পালন করতে যাচ্ছে সরকার। বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে আগামীকাল থেকে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে তিনদিনের এক মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই মেলা এবং বিদ্যুৎ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

দেশের নতুন প্রজন্মকে বিদ্যুৎ জ্বালানি সেক্টরের উন্নয়ন সম্পর্কে জানানোর জন্যই বিদ্যুৎ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা তাদের নানা উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করবেন। ১০টি স্কুলের ছেলে মেয়েরাও এতে পর্যায়ক্রমে অংশগ্রহণ করবে। এ সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গত কয়েক বছরে ৩০০ তরুণকে বিদ্যুৎ-জ্বালনি বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়েছে যাতে অদূর ভবিষ্যতে তারা এই সেক্টরে অবদান রাখতে পারে।

উল্লেখ্য, তিন দিনের বিদ্যুৎ মেলায় সরকারি প্রতিষ্ঠান ছাড়াও দেশী বিদেশী বেশ কয়েকটি কোম্পানি অংশ গ্রহণ করবে। এ উপলক্ষে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ প্রতিদিনই বিষয় ভিত্তিক সেমিনারের আয়োজন করবে। এই সেক্টরের বিশেষজ্ঞরা এতে রিসোর্স পারসন হিসেবে যোগদান করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়