শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে চায় না ভারত: শ্রীংলা

তরিকুল ইসলাম : আসন্ন নির্বাচন, রাজনীতিসহ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা ভারত বলতে চায়না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিক এম শহীদুল হকের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রায় সোয়া ঘন্টার বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান হাই কমিশনার।

শ্রীংলা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার প্রশ্নে ভারতের চলমান উদ্যোগগুলোর অনেক কিছুই কাছাকাছি সময়ে দৃশ্যমান হবে। দুই দেশের উচ্চ পর্যায়ের সফর বিনিময়ও হবে এই সময়ে।

তিনি বলেন, এ পর্যন্ত ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ পেয়েছে। আগামী দিনে আরও চার থেকে পাঁচ’শ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের গ্রিড লাইনে যুক্ত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়