মহিব আল হাসান: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত কলকাতার সিনেমা ‘নাকাব’ বিনিময় চুক্তিতে মুক্তি পাচ্ছে চলতি মাসে। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ও রাজীব বিশ্বাস পরিচালিত সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া।
দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে নেওয়া হয়েছে সবরকম প্রস্তুতি। ঈদের পর থেকে ‘নাকাব’র বুকিং দিচ্ছেন হল মালিকরা। শাকিব খানের ছবি জন্য হল মালিকরা ব্যাপক আগ্রহ প্রকাশ করছে আর ছবিটির জন্য গতমাসের শেষ সপ্তাহ থেকে বুকিং দিচ্ছেন। ‘নাকাব’ নিয়ে এমন তথ্যই জানালেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
‘নাকাব’ সিনেমা নিয়ে জাজের কর্ণধার বলেন,‘এই ছবিটি শাকিবের ক্যারিয়ারের ভিন্নধারার একটি ছবি। বাংলাদেশের দর্শক আগে কখনো শাকিবের এমন লুক দেখেনি। একদম ভিন্ন আঙ্গিকে ছবিটি নির্মাণ করা হয়েছে। আর এজন্য হল মালিকরা আগ্রহ দেখাচ্ছে বেশ। বিগততে শাকিব খান অভিনীত ‘নবাব’ ও ‘শিকারী’ যেমন সাড়া ফেলেছিলো তার চেয়ে বেশি সাড়া ফেলবে ‘নাকাব’ সিনেমা।’ ইতোমধ্যে একশত এর বেশি হল বুকিং জমা পড়েছে।
A bitcoin-related gaming and discussion platform with a great range of amazing quests and games. Consequently, a <a href="http://topbitcoincasino.info">http://topbitcoincasino.info</a> is a type of casino which implements. Along with interesting features like a huge arena and offerwalls, it provides immediate withdrawal of units through FaucetHub.
How does <a href="https://blockchaincasinos.online/">https://blockchaincasinos.online/</a> work? Very soon the FairWin company will!
A relatively new BTC-related discussion and entertainment platform that is quickly winning over users. Its huge plus is a no-fee withdrawal system. However, the game range deserves attention and could be topped up with new units.
কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে এমন প্রশ্নের উত্তরে আব্দুল আজিজ বলেন,‘ ছবিটির মুক্তির বিষয়ে দুটি তারিখ নির্ধারণ করা হয়েছে এ মাসের ১৪ ও ২১ তারিখ। কারণ দুই বাংলায় ছবিটি একযোগে মুক্তির জন্য দুটি তারিখ হাতে রাখা হয়েছে।
আব্দুল আজিজ আরো জানান, আগামী সপ্তাহে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। সেন্সর হলেই ছবিটির প্রচার প্রচারণা চালানো হবে। ছবির প্রচারের জন্য ঢাকায় কলকাতার নায়িকা নুসরাত জাহান আসবেন। আর সাফটা চুক্তির নিয়মে কলকাতার ছবি ‘নাকাব’ বাংলাদেশে এবং বালাদেশের ছবি ‘পাষাণ’ মুক্তি পাবে পশ্চিমবঙ্গে।
‘নাকাব’ ছবিতে শাকিবের সাথে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় দুই নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা। আরো অভিনয় করেছেন রুদ্ধনীল ঘোষ ও সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ।
গতবছর ‘নাকাব’ এর শুটিং শুরু হয়। তখন ছবিটির নাম ছিল ‘মাস্ক’। পরবর্তীতে ছবির নাম পরিবর্তন করে রাখা হয় ‘নাকাব’।