শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪৪ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার বাইরে ঢাকাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে : এইচ.টি. ইমাম (ভিডিও)

জান্নাতুল ফেরদৌসী : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ. টি. ইমাম বলেছেন, ১০০ বছর পর বাংলাদেশের বদ্বীপ অঞ্চল যাতে টিকে থাকে, সেজন্য নতুন পরিকল্পনা করা হচ্ছে। ঢাকা অবশ্যই বসবাসের অনপুযোগী হয়ে যাচ্ছে। ঢাকার বাইরে ঢাকাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। টেকিং ঢাকা আউট অফ ঢাকা।

নির্বাচনী ইশতেহার নিয়ে সময় টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন তৎপরতার পাশাপাশি নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দলটির ইশতেহার প্রস্তুতির দায়িত্বে থাকা এইচ. টি. ইমাম বলেন, এবারও ২০০৮ সালের দিন বদলের সনদের মতো বিভিন্ন চমক থাকছে ইশতেহারে। ২০৪১ সালকে সামনে রেখে আধুনিক শিক্ষা, কর্মসংস্থান এবং প্রশাসন ও সেবাখাতের বিকেন্দ্রিকরণকে সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে ইশতেহারে। বিশেষ করে চাকরির পাশাপাশি যুবকদের উদ্যোক্তা বানিয়ে কীভাবে দ্রুত প্রবৃদ্ধির হার দুই অঙ্কে নেয়া যায় সে রূপরেখা থাকবে সেখানে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরো বলেন, 'আমাদের ইশতেহারে সেটিই বেশি থাকবে যা আমরা ২০৪১ সালে করতে চাই। আধুনিক ও প্রযুক্তি শিক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হবে। আমরা চাই তরুণদের মধ্যে উদ্যোক্তা গড়ে উঠুক। এই সব কীভাবে বাস্তবায়ন করা যায় আমরা তাই ইশতেহারে উপস্থাপনা করবো। ভারতে যেমন প্রবৃদ্ধির হার ৮ ছাড়িয়ে গেছে, আমাদের তার চেয়ে অনেক বেশি যেতে হবে। আমাদের ডাবল ডিজিটে যেতে হবে।

ইশতেহারে বাংলাদেশের আগামী ১০০ বছরের একটি আলাদা কর্মপরিকল্পনাও থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়