শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩০ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও ট্রিপল এক্সে

ডেস্ক রিপোর্ট : ব্যবসা ভালোই করেছিল তাঁর অভিনীত প্রথম হলিউডি ছবি ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’। সারা বিশ্বে আয় করেছিল ৩০ কোটি ডলার। তখন থেকেই শোনা যাচ্ছিল, এই সিরিজের চতুর্থ পর্বেও থাকছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু নিশ্চিত করে কারো পক্ষ থেকে সেটা জানা যায়নি।

তবে এবার এই ছবিতে দীপিকার থাকার কথাটা নিশ্চিত করেছেন খোদ পরিচালক ডি জে কারুসো। কিছুদিন আগে শোনা গিয়েছিল, নতুন পর্বে থাকতে পারেন চীনা গায়ক রয় ওয়াং (ফাইটিং বয়েজ ব্র্যান্ড)। পরিচালক কারুসো নিজেই এই অল্প বয়সী গায়ককে তাঁর দলে অভ্যর্থনা জানিয়েছিলেন টুইট করে। সেই সূত্র ধরে দীপিকার অভিনয়ের বিষয়টিও নিশ্চিত হলো।

এক ভক্ত টুইটারে ডি জে কারুসোকে প্রশ্ন করেন, ট্রিপল এক্স ফোরে দীপিকা থাকছেন কি না? তাঁর উত্তরেই স্পষ্ট ‘হ্যাঁ’ বলে জানান পরিচালক। জানা গেছে, আগামী সপ্তাহেই নাকি গোটা ট্রিপল এক্সের দলটি একসঙ্গে দেখা করবে এবং কাজের বিষয়ে আলোচনা করবে। সেখানেই শুটিং শিডিউল ঠিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ২০১৯-এর জানুয়ারিতে শুরু হবে ট্রিপল এক্স ফোরের শুটিং।
সূত্র : কালের কন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়