শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:০০ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই সপ্তাহেই ‘দ্বিতীয় সন্তান’ আসছে শহীদ-মীরার ঘরে

ডেস্ক রিপোর্ট : ২০১৫ সালে বিয়ে করেন শহীদ কাপুর। নিজের থেকে ১৩ বছরের ছোট মীরা রাজপুতকে বিয়ে করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা। ২০১৬ সালের ২৬ আগস্ট তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান মিশা কাপুর। এই বছরের এপ্রিলে জানা যায়, আবারও নতুন অতিথি আসছে শহীদ-মীরার সংসারে। শোনা যাচ্ছে, এই সপ্তাহেই সন্তান আসার সুখবর পেতে যাচ্ছেন এই তারকা দম্পতি।

এর আগে শহীদ কাপুর এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, তিনি আপাতত পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। তবে তার মেয়াদ বড় জোর সপ্তাহ খানেক। তখন তার কথার অর্থ কেউ বোঝেননি, শহীদও স্পষ্ট করে কিছু জানাননি।

এবার যখন বলিউড লাইফ-এর প্রকাশিত খবর জানিয়ে দিলো যে, চলতি সপ্তাহের যে কোনো দিনে মীরা সন্তান প্রসব করতে পারেন, তখন বোঝা গেল ঠিক কী ইঙ্গিত দিয়েছিলেন শহীদ।

মীরার ডাক্তার জানিয়ে দিয়েছেন, এই সপ্তাহের যে কোনো দিনে মীরা এবং শহীদের সংসারে দ্বিতীয় সন্তান আসতে চলেছে। অবশ্য শুধু শহীদই নন, মীরা নিজেও কিছু দিন আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আসন্ন সুখবরের ইঙ্গিত দিয়েছিলেন।

সূত্র: বলিউড লাইফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়