শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:০২ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার স্বামী আছে, অন্য পুরুষের সঙ্গে প্রেম করবো কোন দুঃখে?’

ডেস্ক রিপোর্ট  : হালের জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা কর। একের পর এক নাটকে কাজ করে দর্শকদের মন জয় করেছেন। তবে তাকে নিয়ে সম্প্রতি গুঞ্জন উঠেছে। বলা হচ্ছে- অভিনেতা সিয়ামের সঙ্গে তার গোপন প্রেমের সম্পর্ক রয়েছে। তবে উর্মিলা নিজে কিন্তু সে কথায় কান দিতে মোটেই রাজি নন।

উল্টো এ ব্যাপারে অভিনেত্রী বলেন, ‘সিয়ামের সঙ্গে আমার মিষ্টি একটা সম্পর্ক আছে। তবে সেটি প্রেম নয়। কিন্তু কেউ কেউ আমাদের সেই সম্পর্ককে প্রেম হিসেবে আখ্যায়িত করছে। এভাবে আমাদের দু’জনের সম্পর্ককে নেতিবাচকভাবে দেখা ঠিক নয়।’

উর্মিলা আরও বলেন, ‘আমি তো বিবাহিত। আমার স্বামী আছে। স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে প্রেম করতে যাব কোন দুঃখে।’

সিয়ামের সঙ্গে প্রেমের গুঞ্জন সম্পর্কে তিনি বলেন, ‘সিয়ামের পরিবারের সঙ্গে আমার সুন্দর একটি সম্পর্ক রয়েছে। এমনকি তার গার্লফ্রেন্ডের সঙ্গেও আমার সম্পর্ক রয়েছে। এরপরেও কিভাবে আমাদের দু’জনের মধ্যে প্রেম হয়? অনেকেই ভালোভাবে না জেনেই আমাদের নিয়ে এভাবে মন্তব্য করেন। সিয়াম আমার অনেক ভালো একজন বন্ধু। সিয়াম ছাড়াও জোবান, শবনম ফারিয়ার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব আছে।’

নিজের স্বামী ও পরিবার প্রসঙ্গে উর্মিলা বলেন, ‘আগামী সপ্তাহে আমার স্বামী ইউকে যাচ্ছেন। ইউকে গভারমেন্ট থেকে তিনি স্কলারশিপ গ্রহণ করবেন। স্ত্রী হিসেবে এটি আমার জন্য অনেক আনন্দের। এছাড়া শশুর-বাড়ির সবার সঙ্গে আমার সু-সর্ম্পক আছে।’

ব্রেকিংনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়