শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৫৭ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নির্লজ্জ’ খেতাব পেলেন কারিনা

ডেস্ক রিপোর্ট : সাইফ আলি খান ও কারিনা কাপুর মালদ্বীপে গিয়েছেন ছুটি কাটাতে। সঙ্গে অবশ্যই রয়েছে খুদে নবাব তৈমুর আলি খান। তবে এবার সঙ্গে যুক্ত হয়েছেন কন্যা ইনায়াকে নিয়ে সোহা আলি খান ও কুনাল খেমু। সোহার সৌজন্যে তাদের ছুটির আমেজের ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। আর এসব ছবির কারণে ‘নির্লজ্জ’ খেতাব পেলেন নবাব বেগম কারিনা।

ছবিতে দেখা গেছে, এক বিলাসবহুল রিসোর্টের পুলে সময় কাটাচ্ছেন সবাই। ইনায়া আর তৈমুর বিশেষভাবে নজর কাড়ছে ছবিতে। আর এখানেই বিপত্তি। তৈমুর এবং ইনায়ার সামনে বিকিনি পরে পানিতে নেমেছেন কারিনা। আর এতেই ফের সমালোচনার মুখে পড়তে হলো নায়িকাকে।

কারিনা কেন তৈমুরের সামনে বিকিনি পরেছেন, তা নিয়ে আক্রমণ করা হয় তাকে। তৈমুরের পাশাপাশি ছোট্ট ইনায়াও তাদের সঙ্গে রয়েছে, তাই সবকিছু ভুলে গিয়ে কারিনা কীভাবে বিকিনি পরলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।

শুধু কারিনাকেই যে প্রশ্নের মুখে পড়তে হয়, তা নয়। বিকিনি পরার জন্য সোহা আলি খানের বিরুদ্ধেও সমালোচনা করতে থাকেন নেটিজেনদের একাংশ। বলা হচ্ছে, সাইফ-কারিনাদের মতো ‘নির্লজ্জ’ পরিবার আর নেই। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মন্তব্য করেননি কারিনা কিংবা সোহা।

সূত্র: ফিল্মিবিট

  • সর্বশেষ
  • জনপ্রিয়