শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫০ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও রেকর্ড সর্বনিম্ন দরে ভারতের রুপি

নূর মাজিদ: মার্কিন ডলারের বিপরীতে আরো ১৬ পয়সা কমে গেছে ভারতীয় রুপির দর। ফলে, মঙ্গলবার নাগাদ মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা সর্বকালের সর্বনিম্ন বিনিময় মূল্যে অবস্থান করছে। বিশেষত, ভারতের আমদানি ব্যয় বাড়ায় মার্কিন ডলারের চাহিদাও বেড়েছে। ফলে, প্রতি ডলারের বিপরীতে মুদ্রাটির বিনিময় মূল্য দাঁড়ায় ৭১ দশমিক ৩৭ রুপিতে।

মঙ্গলবার কার্যদিবসের শুরুতে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময়ে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার বিনিময় মূল্য ছিল ৭১ দশমিক ২৪ রুপি। যা সোমবারের কার্যদিবসের শেষে ৭১ দশমিক ২১ রুপিতে অবস্থান করছিল। তবে মঙ্গলবারের কার্যদিবসে রুপির দর সোমবারের চাইতেও কমে গিয়ে ৭১ দশমিক ৩৭ রুপিতে এসে দাঁড়ায়।

ভারতের বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীরা জানান, আমদানি বৃদ্ধির পাশপাশি অর্থ পাচারের কারণেও মূল্যমান কমেছে ভারতীয় রুপির। বিশেষত সাম্প্রতিক সময়ে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক বিনিয়োগকারীকেই ডলার ক্রয়ে উৎসাহিত করছে। এই মুহূর্তে, তারা ডলারকেই সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষেত্রে সবচাইতে নিরাপদ মুদ্রা হিসেবে বেছে নিয়েছেন। ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়