শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩৯ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের আসিফ-কর্নিয়া একসঙ্গে

আবু সুফিয়ান রতন : আসিফের সঙ্গে জুটি বেঁধে সাফল্য মিলছে কর্নিয়ার। গত বছর এই জুটি দর্শক-শ্রোতাদের উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় গান। সে ধারাবাহিকতায় আবারও নতুন গোন নিয়ে আসছেন এ জুটি।

‘এলোমেলো জীবন’ শিরোনামের গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তরুন মুন্সী। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। আর বরাবরের মতো এবারও দর্শক-শ্রোতা আসিফ-কর্নিয়ার রোমান্টিক পারফরম্যান্স দেখতে পাবেন গানের ভিডিওতে। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

আসিফ আকবর বলেন, আমাদের জন্য খুশির খবর হলো, আমি আর কর্ণিয়া জুটি বাধার পর শ্রোতা-দর্শক দারুণ পছন্দ করেছেন আমাদের এই জুটিকে। এবার আমরা নিয়ে আসছি ‘এলোমেলো জীবন’। ভালোবাসার আবেদনের গান। কর্নিয়া অনেক ভালো গায়। আর তরুন মুন্সী এবং সৈকত নাসিরের প্রতি দর্শক-শ্রোতার আস্থাতো আছেই।

কর্নিয়া বলেন, আসিফ ভাই, আমার বড় ভাই, তার সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। তার কাছ থেকে অনেক উৎসাহ পাই। এবারের গানটিও বেশ ভালো হয়েছে। দারুন একটি গল্পে চমৎকার ভিডিও নির্মাণ করা হয়েছে। এ গানটিও সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।”

ধ্রুব মিউজিক স্টেশন জানায়, আগামী ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে ‘এলোমেলো জীবন’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়