শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩১ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতায় উড়ালসেতু ধসে ৮ জনের প্রাণহানি (ভিডিও)

মাছুম বিল্লাহ : ভারতের কলকাতায় উড়ালসেতু ধসে ৮ জনের মৃত্যু ও ৩৫ জন আহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পৌনে ৫টায় কলকাতার দক্ষিণ শহরতলির এই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সেতুটি ভেঙ্গে পড়ে। এর কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা ৯ জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে ৮ জনের মুত্যু হয়। সেতুর নীচে আরও ৩৫ জন আটকে রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কলকাতার আনন্দবাজার পত্রিকা জানায়, সেতুটি ভেঙ্গে পড়ার পর বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশি কিছু রক্তাক্ত দেহ এবং ভাঙাচোরা গাড়ি। ঘটনার কিছু ক্ষণের মধ্যেই উদ্ধারকাজে নামে দমকল, বিপর্যয় মোকাবিলা দল। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছয় সেনাবাহিনীও। ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কলকাতার আরেক সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, সেতুটির নিচে বাস, মিনিবাস আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। সেতুটি ভেঙ্গে পড়ায় দক্ষিণ কলকাতার সঙ্গে মূল কলকাতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে বজবজ-শিয়ালদহ ট্রেন চলাচল।

পত্রিকাটি জানায়, মঙ্গলবার সকাল থেকেই প্রচ- বৃষ্টি হচ্ছিল। তার ফলেই সেতুটি ভেঙে পড়েছে বলে অনুমান করা হচ্ছে। ব্রিজটির বেহাল অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল এলাকার মানুষের মধ্যে। সেতুর রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হত না বলে তাঁদের অভিযোগ। মনে করা হচ্ছে, প্রবল বৃষ্টির ফলে মাটি নরম হয়ে ভেঙ্গে পড়েছে ব্রিজটি। এর দায়িত্ব ছিল পুরদপ্তর ও রেলের।

অনলাইন পোর্টাল কলকাতা নিউজ টুয়েন্টিফোর জানায়, দুর্ঘটনার খবর পেয়ে উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়। পাহাড় থেকে সমতলে আসা কিছুটা হলেও বিপজ্জনক। তা সত্ত্বেও রওনা দিয়েছেন তিনি।

পত্রিকাটি জানায়, দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী জানান, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ সম্পূর্ণ হয়েছে, আহতদের হাসপাতালের ভর্তি করা হয়েছে। প্রত্যেক চিকিৎসকদের জরুরি ভিত্তিতে চিকিৎসা করার কথা বলা হয়েছে। আহতদের চিকিৎসা খরচ দেবে রাজ্য সরকার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়