শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০১:০৯ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নয় বছরে দেশে ১১ কোটি ইদুর নিধনে আট লাখ টন ফসল রক্ষা

মতিনুজ্জামান মিটু : নয় বছরে দেশে ১১ কোটি ইঁদুর নিধন হয়েছে। রক্ষা হয়েছে আট লাখ মেট্রিক টন ফসল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং সুত্র জানায়, ইঁদুর নিধনে দেশের পাঁচ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ২৪৭ জন প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক, ছাত্রছাত্রী ও প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি ইঁদুর নিধনে অংশ নেন।

এ বিষয়ে উদ্ভিদ সংরক্ষণ উইং এর পরিচালক কৃষিবিদ অমিতাভ দাস বলেন, ফসলের অন্যতম শত্রু ইঁদুর নিধন করা খুব একটা সহজ কাজ নয়। উদ্ভিদ সংরক্ষণ উইং এর মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে ধারাবাহিক ভাবে ইঁদুর মারা হয়ে থাকে। ইঁদুর যথেষ্ট বুদ্ধিমান। কোন রকম সন্দেহ হলে তারা বিষ মিশানো খাবার খায়না। তাই নানা কৌশল ও পদ্ধতিতে তাদের মারা হয়। এনটোমোলোজিস্ট আরিফুর রহমান শাহিন জানান, ফসল রক্ষায় ১৯৮৩ সাল থেকে দেশে প্রতি বছর ইঁদুর নিধন অভিযান পরিচালনা করা হয়ে আসছে। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এবারের ইঁদুর অভিযান শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়