শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১৬ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২১ সেপ্টেম্বর পবিত্র আশুরা

নিজস্ব প্রতিবেদক : ‘মহররম’ মাসের  চাঁদ ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় দেখা গেলে  সে অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর পবিত্র আশুরা পালিত হবে। বাংলাদেশ এসট্রনোমিক্যাল সোসাইটি সোমবার (৪সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ সেপ্টেম্বর রোববার রাত ১২টা ১ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। এটি পরদিন সোমবার সন্ধ্যা ৬টা ৮ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ৮ ডিগ্রি ওপরে ২৭১ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং ৪১ মিনিট পরে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে অস্ত যাবে। এই সন্ধ্যায় চাঁদের ১ ভাগ অংশ আলোকিত থাকলেও বাংলাদেশের আকাশে তা দেখার সম্ভাবনা নেই বললেই চলে।

চাঁদটি পরদিন ১১ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৭ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১৮ ডিগ্রি ওপরে ২৬১ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ১ ঘণ্টা ২৪ মিনিট দেশের আকাশে অবস্থান করে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ২৬৯ ডিগ্রি দিগংশে অস্ত যাবে।

এ সময়ে চাঁদটির প্রায় ৪ ভাগ অংশ আলোকিত থাকবে এবং দেশের আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে একে বেশ স্পষ্টভাবেই দেখা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়