শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১১ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্পত্তির হিসেবসহ যৌতুক না নেয়ার বন্ড দিয়ে ৩০৪ বিসিএস কৃষি কর্মকর্তার কর্মজীবন শুরু

মতিনুজ্জামান মিটু : স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব এবং যৌতুক না নেয়ার ও দেয়ার বন্ড দিয়ে ৩৬তম বিসিএস (কৃষি) ক্যাডারের ৩০৪ জন নবীন কর্মকর্তা কর্মজীবন শুরু করেছেন। সোমবার রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটরিয়ামে নতুন নিয়োগ পাওয়া ৩৬তম বিসিএস (কৃষি) ক্যাডারের দিনব্যাপি ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ কর্মশালায় জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ি নতুন কর্মকর্তারা যোগদান পত্রের সঙ্গে তাদের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত ঘোষণা পত্র ও ৩০০টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নিজে বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য যৌতুক নিবেন না এবং দিবেন না মর্মে বন্ড দাখিল করেন।

এছাড়া কর্মমালায়, কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন উইং এবং বিভাগের কার্যক্রমসহ কর্মকর্তাদের আচরণ বিধিমালা সম্পর্কিত প্রাথমিক ধারণা দেয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান ও বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মো. কবীর ইকরামুল হক। সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়