শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:২০ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুষ্ঠু নির্বাচন করার শক্তি এই কমিশনের নেই: রুমিন ফারহানা (ভিডিও)

হ্যাপি আক্তার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নিবন্ধিত যে ৩৯টি রাজনৈতিক দলের সবাই নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করেছে, এর মধ্য ২৫টি রাজনৈতিক দল সেনা মোতায়েন চায়। এই ২৫ রাজনৈতিক মেজরিটির কথা না শুনে মাইনোরটি মাত্র ৭টি দল বলেছিলো ইভিএম এর ব্যবস্থা করতে। কেন নির্বাচন কমিশন মাইনোরটির কথা শুনলো কিন্তু সেনা মোতায়েনের বিষয়ে কোনো কথা শুনলেন না। এ কারণেই বিএনপি বলছে, এটি একেবারেই দলীয় একটি নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। এই নির্বাচন কমিশনের সেই শক্তিই নেই যে একটি সুষ্ঠু নির্বাচন করবে।

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল আই এর ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, কিছু দিন আগেই প্রধান নির্বাচন কমিশন তার বক্তব্যে বলেছেন, এতো বড় নির্বাচন গ্যারান্টি দেওয়া সম্ভব নয়, যেখানে কোনো কারচুপি হবে না। এই বক্তব্যটি দিয়ে তিনি বিতর্কিত হয়েছিলেন। তিনি স্বীকার করে নিয়েছেন যে একটি সুষ্ঠু নির্বাচন করবার মতো শক্তি তাদের নেই। একইসঙ্গে তিনি আওয়ামী লীগকে যারা ভোট কারচুপি করার ক্ষমতা রাখে তাদেরকে একধরনের উসকানি দিচ্ছে।

তিনি আরো বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল, জনসমর্থনের দল এবং বিএনপি মানেই হচ্ছে দেশের মানুষ। তবে, বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যে, সরকার বনাম জনগণ। সরকার পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে যদি মনে করে এই ক্ষমতা প্রলম্বিত করবে, তাহলে তারা (আ.লীগ) বোকার স্বর্গে বাস করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়