শিরোনাম
◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৩:৩১ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনগত বিষয় সমাধানের জন্য বৃহত্তর বেঞ্চ গঠনের সুপারিশ

এস এম নূর মোহাম্মদ : নেত্রকোনার কলমাকান্দার শিশু সৈকত (৭) হত্যার ঘটনায় করা মামলার রায় হয়নি। রোববার এ মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল। তবে রায় ঘোষণা না করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আব্দুল মবিনের হাইকোর্ট বেঞ্চ। সেইসঙ্গে এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য তিন বিচারপতির সমন্বয়ে বৃহত্তর বেঞ্চ গঠনের সুপারিশ করা হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল পরে সাংবাদিকদের বলেন, ওই মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক শিশু আসামির বিচারের বিষয়ে আইনগত প্রশ্ন তুলে হাইকোর্ট বিষয়টি বৃহত্তর বেঞ্চে শুনানির সুপারিশ করেছেন।

জানা যায়, সাত বছরের শিশু সৈকতকে হত্যার ঘটনায় তার পিতা মো. সিদ্দিকুর রহমান নেত্রকোনার কলমাকান্দা থানায় ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি মামলা করেন। বিচারিক কাজ শেষে ২০১১ সালের ১৩ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ রায় ঘোষণা করেন। রায়ে নেত্রকোনা সরকারি কলেজের ছাত্র অলি আহম্মদকে মৃত্যুদ-, সবুজ মিয়া ও তাপস বন্ধু সাহাকে যাবজ্জীবন এবং আনিছ মিয়া শিশু হওয়ায় তাকে দশ বছর কারাদ- দেওয়া হয়। রায়ের পর ডেথ রেফারেন্স আসে হাইকোর্টে। পাশাপাশি কারাবন্দি আসামিরা আপিল করেন। কিন্তু আসামি শিশু হলে তার বিচার ট্রাইব্যুনালে হতে পারে কীনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়