শিরোনাম
◈ আকুর ১৩৯ কোটি ডলারের বিল পরিশোধ, রিজার্ভ আবার ৩৬ বিলিয়ন ডলারে ◈ কনটেইনারে কোনো পণ্য নেই, কাগজপত্রে দেখানো সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি ◈ সংসদে চার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে অভিজ্ঞদের প্রাধান্য ◈ বাংলাদেশের ট্রেনে স্টারলিংক: ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উপবন এক্সপ্রেসের অ্যানটেনাও উধাও ◈ যে কারণে হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করা হয়, জানালেন হত্যার সঙ্গে জড়িত থাকা ওই যুবক ◈ বহিষ্কৃত এমপিকে কমিটিতে রাখা নিয়ে সংসদে তর্ক-বিতর্ক, শেষমেশ নাম বাদ ◈ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে কমছে দাম, বাড়ছে ব্যয় ◈ অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ◈ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব সংসদে

প্রকাশিত : ২৪ জুন, ২০১৮, ০৫:০০ সকাল
আপডেট : ২৪ জুন, ২০১৮, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন অাদেশ ২ জুলাই

এস এম নূর মোহাম্মদ : কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে অাদেশের জন্য অাগামী ২ জুলাই দিন ধার্য করেছেন অাপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানি শেষে এ দিন ধার্য করেন।
অপরদিকে কুমিল্লার নাশকতার মামলায় অাগামীকাল সোমবার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। অাজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খালেদা জিয়ার পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী উপস্থিত আছেন।
এর আগে গত ৩১ মে এ দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন ২৪ জুন পর্যন্ত স্থগিত করে ছিলেন। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল আবেদন করতে বলা হয়। তার আগে এ দুই মামলায় গত ২৮ মে খাদেলা জিয়াকে ছয় মাসের অন্তর্বতীকালীন জামিন দেন হাইকোর্ট। তবে পরের দিন জামিন স্থগিত করে আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত। একইসঙ্গে, জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
  • সর্বশেষ