শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৬:০০ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ইসরাইলি গোলায় ৩ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট : গাজা উপত্যকার দক্ষিণে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণে রোববার তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে তুরস্কের আনাদোলু এজেন্সি।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদ্রা বলেন, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরকে লক্ষ্য করে গোলাবর্ষণ করা হলে তিনজন নিহত হন।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচে আদ্রে জানিয়েছেন, তারা দক্ষিণ গাজায় হামাসের একটি পর্যবেক্ষণ টাওয়ারকে লক্ষ্য করে গোলাবর্ষণ করে।

তিনি বলেন, গাজা উপত্যকা ও ইসরাইলের মধ্যেকার সীমান্তে বোমা হামলার জবাবে তারা এই গোলাবর্ষণ করেছেন।
শনিবার ইসরাইলের যুদ্ধবিমান গাজায় হামাসের দুটি কেন্দ্রে বোমা বর্ষণ করে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র : পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়