শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ১০:১৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাপ নিয়েই রাতে মাঠে নামছে কলকাতা নাইটরাইডার্স

স্পাের্টস ডেস্ক : আইপিএলের এগারোতম আসরে কলকাতা নাইট রাইডার্স আজ রাত সাড়ে আটটায় চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে। এদিকে, শুক্রবারের হারের পর কিছুটা চাপেই আছে কেকেআর।

তিনটি জয় নিয়ে ছ’পয়েন্ট কার্তিকদের। লিগ পর্বে তাদের সাতটি ম্যাচ বাকি। হিসাব বলছে, প্লে অফ পর্বে যেতে এখন এই সাতটির মধ্যে পাঁচটিতে জিততেই হবে তাদের।

গত চার বারের আইপিএলে দেখা গেছে, ১৬ পয়েন্ট না পেলে প্লে অফ নিশ্চিত করা প্রায় অসম্ভব। তাই কোটলার হার থেকে শিক্ষা নিয়ে ঝাঁপাতে চান নাইটরা।

বিরাট কোহালিদেরও অবশ্য একই দুশ্চিন্তা। লিগ তালিকায় কার্তিকদের থেকেও খারাপ অবস্থা আরসিবি'র। ছয় ম্যাচে চার পয়েন্ট তাদের। মানে পরের আটটি ম্যাচের মধ্যে ছ’টি জিততেই হবে। তাই আজকের ম্যাচ দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ।

তবে আগের ম্যাচে যেভাবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় হাতছাড়া হয়েছে, তাতে বোলারদের ওপর ক্ষুব্ধ অধিনায়ক কোহলি। ‘ফিনিশার’ মহেন্দ্র সিংহ ধোনি সে দিন ব্যাটে ঝড় তুলে ম্যাচ জিতিয়ে দেন চেন্নাই সুপার কিংসকে। আরসিবি-র এবি ডিভিলিয়ার্সও সে দিন ব্যাটে ঝড় তুলে দলকে দুইশ'র উপর রান তুলতে সাহায্য করেন। কিন্তু বোলাররা সেই রান নিয়েও লড়াই করতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়