শিরোনাম
◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন ◈ আর্জেন্টিনার বিরু‌দ্ধে ম‌্যাচ ভীষণ কঠিন হবে: অষ্ট্রিয়া কোচ ◈ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা ঠেকাতে কড়া নজরদারি ◈ বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই: শিক্ষামন্ত্রী ◈ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবার ‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন ◈ মাসে কত টাকা পাবেন জুলাইযোদ্ধার, জানালেন মন্ত্রী ◈ বিদেশি ঋণ নয়, নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার ◈ ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা বলার যে ব্যাখ্যা দিলেন আলোচিত সেই এমপি জেবা আমিন (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধটি আসলে কেন হয়েছিল?

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ০৬:৪৪ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটকীয় জয় জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক: শিরোপা লড়াইয়ে নিজেদের আধিপত্য বজায় রাখতে নাটকীয় এক জয় পেয়েছে জুভেন্টাস। শুরুতে এগিয়ে থাকা সিরি আ জায়ান্টরা শেষ তিন মিনিটে দুই গোল করে ইন্টার মিলানকে হারিয়েছে ৩-২ ব্যবধানে।

শিরোপা লড়াইয়ে জুভেন্টাসকে চোখ রাঙানি দিচ্ছে নাপোলি। আগের ম্যাচে তাদের হারিয়ে প্রতিযোগিতায় নিজেদের ফিরিয়ে এনেছিল। মিলানকে হারিয়ে ফের পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস।
খেলার ১৩ মিনিটে দগলাস কস্তার গোলে এগিয়ে ছিল জুভেন্টাস। ১৮ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়ে চাপে পড়ে ইন্টার। ভয়বাহ ফাউল করে লাল কার্ড দেখেন ভাচিনো। তাতেও তাদের দমানো যায়নি। উল্টো দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ইকার্দির গোল ও ৬৫ মিনিটে জুভেন্টাসের আত্মঘাতী গোলে স্কোর দাঁড়ায় ২-১।

খেলা ধীরে ধীরে পরিণতির দিকেই যাচ্ছিল, এমন সময় শেষ তিন মিনিটের ব্যবধানে জুভেন্টাসকে খেলায় ফেরান প্রতিপক্ষের স্ক্রিনিয়ার। তার আত্মঘাতী গোলে স্কোর হয় ২-২। ৮৯ মিনিটে জুভেন্টাসকে জয়ের উপলক্ষ পাইয়ে দেন গনসালো হিগুয়েইন। দীর্ঘ দিন গোল খরায় থাকা এই তারকা অবশেষে স্কোরের দেখা পেলেন এই গোল করে।

নাপোলির এখনও চার ম্যাচ বাকি। তাতে ব্যবধান কমানোর সুযোগ থাকছে তাদেরও। কিন্তু জুভেন্টাসের এই জয় শিরোপা লড়াইয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে নাপোলিকে। ৩৫ ম্যাচে শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৮৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে নাপোলির সংগ্রহ ৮৪ পয়েন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়