শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ০৮:০৪ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে তরুণীকে ধর্ষণের দায়ে বাংলাদেশি ইমামের ১৫ বছরের জেল

সাইদুল ইসলাম, যুক্তরাজ্য : যুক্তরাজ্যের লেস্টার শহরে ১৯ বছর বয়সী তরুণীকে ধর্ষণের অপরাধে কমর উদ্দিন (৬৮) নামে বাংলাদেশি এক ইমামের ১৫ বছরের জেল দিয়েছেন লেস্টার ক্রাউন কোর্ট। জুরি বোর্ডে ওই ইমামের বিরুদ্ধে দুটি ধর্ষণ ও তিনটি যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে আদালত এই রায় প্রদাণ করেন।

ঘটনার বিবরণে জানা যায়, লেস্টার হাইফিল্ডের লিংকন স্ট্রীটে বসবাসকারী ইমাম কমরউদ্দীনকে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি এক তরুনীর বাসায় ঝাড় ফুঁকের জন্য ডাকা হয়। কমর উদ্দিন ঐ বাসায় গেলে তরুণীর শোবার ঘরে যান। তখন ঘরের বাতি বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে চিকিৎসার স্বার্থে তরুণী ব্যাতীত সবাইকে বের করে দেন। ধর্মের সরল বিশ্বাসকে পুঁজি করে তখন তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন। এই ঘটনা কাউকে জানালে রোগমুক্তি হবেনা বলেও তরুণীকে ভয়ভীতি দেখান।

এই অভিযোগে ইমাম কমর উদ্দিনকে ৩ বছর আগে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ। কিন্তু কোর্ট থেকে জামিন নিয়ে তিনি গোপনে জার্মান চলে যান। গত বছরের নভেম্বরে তাকে জার্মানী থেকে আবার বৃটেনে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হয়। ১১ সন্তানের জনক কমর উদ্দিন ২০০৬ সালে অবৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশ করেন। সেই অবধি তিনি অবৈধভাবে যুক্তরাজ্যে বসবাস করে অাসছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়