শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে প্রতিটি দল নয়টি ম্যাচ খেলবে

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ মে থেকে ১৪ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। এবারের আসরে ১৯৯২ সালের ফরম্যাট অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এই বিশ্বকাপে অংশ নিবে ১০টি দল।

প্রথম পর্যায়ে প্রতিটি দল নয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। অর্থাৎ, প্রতিটি দল প্রতিটি দলের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে।
আগামী ৩০ মে দ্য ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ওল্ড ট্রাফোর্ডে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ জুন। মোট ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের খেলা।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে লর্ডসে। পঞ্চমবারের মতো বিশ্বকাপের ফাইনাল হতে যাচ্ছে লর্ডসে। সেমিফাইনাল ও ফাইনাল এই তিনটি নকআউট ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। আগামী ৯ জুলাই ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল ম্যাচ। এর দুইদিন পর এজবাস্টনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল।

যে ভেন্যুগুলোতে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেই ম্যাচগুলো হলো লর্ডস, দ্য ওভাল, এজবাস্টন, ট্রেন্ট ব্রিজ, হেডিংলি, ওল্ড ট্রাফোর্ড, টন্টন, ব্রিস্টল, টেস্টার-লি-স্ট্রিট, সাউদাম্পটন ও কার্ডিফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়