শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ১১:১৬ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনার সাঁথিয়ায় ইজিবাইক চালককে গলা কেটে হত্যা

কাজী বাবলা,পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলায় এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দূর্বত্তরা। নিহত ফিরোজ হোসেন (২৩) উপজেলার রাঙ্গামাটি গ্রামের আব্দুল হান্নানের ছেলে। বুধবার সকালে পুলিশ উপজেলার ছন্দহ গ্রামের সড়কের পাশে মরদেহ উদ্ধার করে।

সাঁথিয়া থানার অফিসার ইনর্চাস হাসান ইনাম, জানান, বুধবার সকালে স্থানীয়রা উপজেলার ছন্দহ গ্রামের সড়কের পাশে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে ফিরোজের স্বজনেরা এসে সেটা ফিরোজের মরদেহ বলে সনাক্ত করে। পাবনা জেনারেল হাসপাতাল মর্গে মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ওসি আরো জানান কারা কি কারনে তাকে হত্যা করেছে সেটা জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে তাকে মঙ্গলবার রাতের কোন এক সময় গলা কেটে হত্যার পর মরদেহ ওই স্থানে ফেলে গেছে দূর্বৃত্তরা।

  • সর্বশেষ