শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০২:৩৪ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শােয়ব – সানিয়ার ঘরে আসছে মির্জা মালিক

স্পাের্টস ডেস্ক : শোয়েব মালিক এবং সানিয়া মির্জার সংসারে আসছে নতুন অতিথি। বাবা-মা হচ্ছেন বিখ্যাত ক্রীড়া দম্পতি। সোমবার শোয়েব মালিক এবং সানিয়া মির্জা দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন।

এ মাসের শুরুতেই নিজেদের সন্তানের কি নাম রাখবেন সেটি জানিয়েছিলেন সানিয়া। স্বামীর নাম ও তার নামের সঙ্গে মিলিয়ে মির্জা মালিক হবে তাদের সন্তানের সংক্ষিপ্ত নাম, জানিয়ে ছিলেন সনিয়া। মাস শেষের দিকে না গড়াতেই এলো ঘোষণা, শীঘ্রই পৃথিবীতে আসছেন মির্জা মালিক।

পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক এবং টেনিস তারকা সানিয়া মির্জা সোমবার সন্ধ্যায় তাদের টুইটারে একটি অভিন্ন ছবি পোস্ট করেন। যে ছবিরতে তিনটি লকারে ঝুলছে তিনটি টি-শার্ট। একটিতে লেখা মির্জা। অন্যটিতে মালিক। এই দুটির মাঝের লকারে ছোট্ট টি-শার্ট। যার নিচে লেখা মির্জা মালিক। ছবিটি পোস্ট করে সানিয়া হ্যাসট্যাগ দিয়ে ক্যাপশন দিয়েছেন, বেবি মির্জা মালিক। শোয়েব মালিকও দিয়েছেন একই ক্যাপশন।

পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ২০১০ সালে দুজন-দুজনকে ভালোবেসে বিয়ে করেন। দুই দেশের সিমান্ত যুদ্ধও দেয়াল হতে পারেনি তাদের সম্পর্কে। টুইটার থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়