শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০৮:০৮ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার মতো আরেকজন নেতা পৃথিবীতে পাওয়া বড় কষ্টকর : অর্থমন্ত্রী

সজিব খান: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘বুদ্ধিতে, কৌশলে, জনকল্যাণে শেখ হাসিনার মতো এমন আরেকজন নেতা পৃথিবীতে পাওয়া বড় কষ্টকর।’

রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সমাবেশে একথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে টানা ১০ বছর ক্ষমতায় থাকায় বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও মহাজোট দায়িত্ব নেওয়ার পরবর্তী ১০ বছরকে বাংলাদেশের জন্যে স্বর্ণযুগ আখ্যা দেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘আরেকবার শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারলে দারিদ্র্যসীমা ১২ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে; চরম দারিদ্র্যের হার কমে ৭ শতাংশে নামবে। এছাড়া প্রবৃদ্ধির হার স্থিতাবস্থায় রাখার পাশাপাশি বৃদ্ধিতেও সক্ষম হয়েছি আমরা। এসব কারণে বলতে পারি ২০১৪-২০১৫ সাল থেকে আমার মনে একটা দারুণ তৃপ্তি এসেছে।

‘গ্রাম-গঞ্জে এখন আর হাড্ডিসারশূন্য মানুষ পাওয়া যায় না। প্রত্যন্ত অঞ্চলেও গাড়ি চালিয়ে যাওয়া যাচ্ছে। রাজধানী অথবা সিলেটে বিমান অবতরণের আগে জানালা পথে নীচে তাকালে উন্নয়নের চেহারা দৃশ্যমান হয় অবলীলায়। এসব কারণে আমার ফিলিংসটা হলো- অবশেষে যখন যাবোই এ পৃথিবী থেকে, তখন পরম তৃপ্তি নিয়ে যাবো যে দেশের মানুষ সুখ-শান্তিতে রয়েছে।’ সূত্র: বিডিনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়