শিরোনাম
◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত'

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০৬:২০ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেমিতে লড়বে আবাহনী-ভিক্টোরিয়া ও মেরিনার্স-সোনালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : খাজা রহমতউল্লাহ ক্লাব কাপ হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড ও ঢাকা মেরিনারর্স ইয়াংস। নিজ নিজ গ্রুপ থেকে দুই দলই গ্রুপ সেরা হয়েই সেমিতে জায়গা করে নিয়েছে। তাছাড়া সেমিতে জায়গা পাওয়া অপর দুই দল সেনালী ব্যাংক ‘এ’ গ্রুপ থেকে এবং ভিক্টোরিয়া ‘বি’ গ্রুপ থেকে।

গতকাল বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ খেলা ছিল। গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে সোনালী ব্যাংককে ৭-১ গোলে হারিয়েছে আকাশি-নীলরা। দিনের অন্য ম্যাচে ‘বি’ গ্রুপের খেলায় মেরিনার্স ৪-০ গোলে জিতেছে অ্যাজাক্সের বিপক্ষে। টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে অ্যাজাক্স। আর সোনালী ব্যাংক হারলেও আগের ম্যাচ জেতায় সেমিফাইনাল নিশ্চিত।

মওলানা ভাসানী স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে মেরিনার্সের চার গোলের মধ্যে ডিফেন্ডার ফরহাদ জোড়া গোল করেন। অন্য দুটি গোল আসে আরমান ও কৌশিকের স্টিক থেকে।

এদিকে আবাহনীকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল সোনালী ব্যাংকের। কিন্তু ম্যাচে পাত্তাই পায়নি সোনালী ব্যাংক। রোমান এবং কৃষ্ণ আবাহনীর হয়ে জোড়া গোল করেন। এছাড়া মহসিন ও আবসার একটি করে গোল পেয়েছেন। সোনালী ব্যাংকের হয়ে প্রসেনজিৎ একটি গোল শোধ দেন।

আগামীকাল শনিবার বিকাল ৫টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী ও ‘বি’ গ্রুপ রানার্স আপ ভিক্টোরিয়া। দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মেরিনার লড়বে ‘এ’ গ্রুপ রানার্সআপ সোনালী ব্যাংকের বিপক্ষে।

  • সর্বশেষ