শিরোনাম
◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও)

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৮, ০৮:০৯ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৮, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের সানরাইজার্সের কাছে লড়াই করে হারল মোস্তাফিজের মুম্বাই

কেএম হোসাইন : টান টান উত্তেজনার ম্যাচে দলকে জয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন মোস্তাফিজ। ১৯তম ওভারে ১ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। তাতেও জয়ের দেখা পেলো না মুম্বাই ইন্ডিয়ান্স। সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১ উইকেটে হেরে গেছে মুম্বাই। তাতে টানা দ্বিতীয় জয়ের দেখা পেলো সাকিবের দল সানরাইজার্স।

প্রথম ম্যাচে খরুচে ছিলেন মোস্তাফিজ। তবে দ্বিতীয় ম্যাচে দলের জয়টাকে সম্ভবের কাছে নিয়ে গেছেন নিয়ন্ত্রিত বোলিংয়ে। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। ২৩ রান দিয়ে ৪টি নিয়েছেন মারকান্দে। দুটি নেন বুমরাহ।

১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুধু শিখর ধাওয়ানের ৪৫ রানই ছিল সর্বোচ্চ। ব্যাট হাতে সাকিব ১২ রানের বেশি করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয়ের পথে ছিল হায়দরাবাদ। তবে ১৯তম ওভারে মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে জয়ের সুবাস পেতে শুরু করেছিল মুম্বাই। কিন্তু দিপক হুদা ও স্ট্যানলেকের শেষ দিকের দৃঢ়মনোবলে তার আর সম্ভব হয়নি। ৯ উইকেট হারিয়ে জয় পায় শেষ বলে রান নিয়েই। হুদা অপরাজিত ছিলেন ৩২ রানে।

এই ম্যাচেও প্রত্যাশার চাপটা সামলেছেন সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দ্বিতীয় ম্যাচেও অসাধারণ নৈপুণ্যে ঝলক দেখিয়েছেন। বল হাতে সফল তো ছিলেনই, ফিল্ডিংয়েও ছিলেন পেশাদার। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে টস হেরে ৭ উইকেটে ১৪৭ রানের লক্ষ্য দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স।

শুরুতে ফিল্ডিংয়েও ঝলক দেখান সাকিব। স্ট্যানলেকের বল হালকা বাতাসে উঠিয়েছিলেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। স্কয়ার লেগে দারুণভাবে সামনে ডাইভ দিয়ে নিচু ক্যাচ লুফে নিতে ভুল করেননি সাকিব। তাতে মুম্বাইয়ের অধিনায়ক ভয়ানক হয়ে উঠার আগেই ফেরেন সাজঘরে। অবশ্য এর আগে একটি ছয় ও চার মেরে বার্তা দিচ্ছিলেন ঝড়ের। কিন্তু সাকিবের অসাধারণ ফিল্ডিংয়ে বিদায় নিতে হয় ১১ রানে।
কিছুক্ষণ ধাক্কা সামলানোর পর দলীয় ৪৮ রানে ইশান কিশানকে তালুবন্দি করেন কৌল। লুইস অবশ্য অপরপ্রান্তে মেরে খেলতে থাকেন। ১৭ বলে দুটি ছয় ও ৩টি চারের মেরে রানের চাকা সচল রাখেন। ব্যক্তিগত ২৯ রানে তাকে বোল্ড করেন কৌল।
হার্দিক পান্ডিয়াকে অবশ্য নিজের দ্বিতীয় ওভারে সাজঘরে পাঠান সাকিব। আগ্রাসী হওয়ার চেষ্টা করলেও সাকিবের বলে সফট ডিসমিসালের শিকার হন পান্ডিয়া। ফেরেন ১৫ রানে। তার ১০ বলের ইনিংসে ছিল ২টি চার।
থিতু হওয়ার মতো লক্ষণ দেখা যায়নি শেষ দিকেও। মাঝে কিয়েরন পোলার্ড ২৩ বলে ২৮ রান তুললেও সেই ঝড়ও সামলে নেয় সানরাইজার্স। তাকে ফেরান স্ট্যানলেক। এরপর সেভাবে প্রতিরোধ গড়তে পারেনি মুম্বাই। ৮ উইকেট হারিয়ে করে ১৪৭ রান।
হায়দরাবাদের পক্ষে ৪ ওভারে ১ উইকেট নিলেও খরুচে ছিলেন সাকিব। দিয়েছেন ৩৪ রান। দুটি উইকেট করে নিয়েছেন সন্দিপ শর্মা, স্ট্যানলেক ও সিদ্ধার্থ কৌল। বেশি রান দিয়েছেন স্ট্যানলেক। তবে সবচেয়ে বেশি ইকোনমিক্যাল ছিলেন রশিদ খান। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন আফগান তারকা। আগের ম্যাচে দুটি উইকেট নিয়েছিলেন সাকিব।

  • সর্বশেষ