শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০১৮, ০৬:৪৯ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০১৮, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তাল জাবি, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি প্রতিনিধি: কোটা সংস্কারসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ-মিছিলে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয় বিক্ষোভ-মিছিল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি শাখার ব্যানারে বিক্ষোভ মিছিলের পর ঢাকা-আরিচা মহাসড়কে আধ ঘণ্টা অবরোধ করে রাখে তারা।

মিছিল থেকে শিক্ষার্থীরা কোটা প্রথা বিরোধী স্লোগান দিতে থাকেন। ক্যাম্পাসের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণের পর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে আধ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৪টা থেকে প্রায় আধা ঘণ্টা স্থায়ী এই অবরোধে নবীনগর থেকে সাভার পর্যন্ত রাস্তার দু’পাশে সৃষ্টি হয় তীব্র যানজট।

পরে জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের কোটা সংস্কার আন্দোলনে পাশে থাকার আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় প্রক্টরিয়াল টিম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়