শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৮, ০৫:০৭ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৮, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইহুদিদের সঙ্গে সৌদি আরবের কোনো শত্রুতা নেই: ক্রাউন প্রিন্স

ওমর শাহ: সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান বলেছেন, ইহুদিদের সঙ্গে সৌদি আরবের কোনো শত্রুতা নেই এবং বহুদিক দিয়ে ইসরায়েলের সঙ্গে আমাদের স্বার্থ জড়িয়ে রয়েছে।
দি আটলান্টিক পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বিন সালমান এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘বসবাসের জন্য নিজেদের আলাদা ভূখণ্ড রাখার অধিকার ইসরায়েলিদের রয়েছে। আমি বিশ্বাস করি নিজেদের দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার সব জায়গার প্রতিটি মানুষের রয়েছে। আমি মনে করি ফিলিস্তিনি ও ইসরায়েলিদের নিজস্ব আবাসভূমিতে বসবাস করার অধিকার রয়েছে।’

সৌদি যুবরাজের এ মন্তব্যের অর্থ আপাতত সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়া না হলেও রিয়াদ যে অচিরেই সে পথে হাঁটছে এর মাধ্যমে তার ইঙ্গিত পাওয়া যায়।
আটলান্টিকে সোমবার প্রকাশিত সাক্ষাৎকারে বিন সালমান আরো বলেন, ‘কিন্তু প্রত্যেকের জন্য স্থিতিশীল জীবন নিশ্চিত করা এবং স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আমাদেরকে একটি শান্তি চুক্তি সই করতে হবে।’

বিন সালমান আরো বলেন, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে তেল আবিবের সংঘাত শেষ হলে সৌদি আরব ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে। ইসরায়েলি সেনারা গাজা সীমান্তে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়ে যখন প্রায় ২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে তখন তেল আবিবের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার কথা বললেন সৌদি যুবরাজ।

  • সর্বশেষ