শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৪৮ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে হোটেল ব্যবসায় সাকিব

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন অনেক আগেই। এবার হোটেল ব্যবসায় যুক্ত হলেন তিনি।

কক্সবাজারে নির্মিত হোয়াইট স্যান্ড রিসোর্ট নামের হোটেল কাম শপিং মলে ২০ হাজার স্কয়ার ফিট বাণিজ্যিক স্পেস কিনেছেন টাইগার এই অলরাউন্ডার।

বদলে যাচ্ছে কক্সবাজার। এই স্লোগানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের হোটেল কাম শপিং কমপ্লেক্সটি। চুক্তি সাক্ষর উপলক্ষে জমকালো এক আয়োজন করা হয় রাজধানীর অভিজাত একটি হোটেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা।

এর আগে বনানীতে সাকিব’স ডাইনস নামে একটি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন। এরপর বিশ্ববিখ্যাত সব কসমেটিকসের ব্র্যান্ড নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু তার মালিকানাধীন ব্রান্ড শপ ‘কসমিক জোভিয়ান’। এছাড়া গত বছর ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে মিরপুরে আরেকটি রেস্তোরা চালু করেন।যেটির নাম দেওয়া হয়েছে সাকিব’স ৭৫।

  • সর্বশেষ
  • জনপ্রিয়