শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৪৮ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় মুসলমানদের ‘রাম’ বংশধরের সাথে তুলনা

রবিন আকরাম: ভারতের অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে আসাদুদ্দিন ওয়াইসি-র সঙ্গে গেরুয়া শিবিরের নেতাদের বিরধ দীর্ঘদিনের। এই নিয়ে বহুবার বিতর্ক হয়েছে।

অযোধ্যার বিতর্কিত জমিতে বাবরি মসজিদ হবে বলে নিশ্চিত হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন। বিষয়টি এই মুহূর্তে ভারতের সুর্প্রিম কোর্টে বিচারাধীন। কিন্তু, বাবরি মসজিদের পক্ষেই রায় যাবে বলে বলে প্রকাশ্যে মন্তব্যও করেছেন এআইএমআইএম প্রধান।

কিন্তু আসাদুদ্দিনের এই দাবি মানতে নারাজ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। ওয়াইসি-র বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি পালটা বলেছেন, “ওঁরা তো মক্কা-মদিনায় যান। আমরা কোথায় যাব? পাকিস্তানে রাম মন্দির বানাবো?” ভারতীয় মুসলিম সম্প্রদায়ের লোকেরাও রাম মন্দির নির্মানের পক্ষে রয়েছে বলেও দাবি করেছেন গিরিরাজ।

নিজের বক্তব্যের স্বপক্ষে তার যুক্তি, “উপাসনা পদ্ধতি পৃথক হলেও ভারতীয় মুসলিমরা রামের বংশধর। তারা কেউ বাবরের বংশধর নন।” সকল ভারতীয় মুসলিমকে নিজের আত্মীয় বলেও দাবি করেছেন গিরিরাজ সিং।

এরপরেই আসাদুদ্দিন ওয়াইসিকে আক্রমণ করে গিরিরাজ সিং বলেন, “ওয়াইসির মতো লোকেদের শরীরে জিন্নার আত্মা প্রবেশ করেছে। দেশকে ভাঙতে চাইছেন তিনি।” সূত্র: কলকাতা ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়