শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:১৮ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিঙ্ক ওডিআই ম্যাচ থেকে আয় ১ কোটি ২০ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক : গত ১০ ফেব্রুয়ারি চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হয় ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচটি ছিল পিঙ্ক ওডিআই। এই ম্যাচ থেকে উপার্জিত অর্থ স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দেওয়া হয়। বাড়ানো হয় স্তন ক্যান্সার সচেতনতা।

প্রতি বছর গোলাপী রঙের জার্সি পরে এই ‘পিঙ্ক ওডিআই’ ম্যাচে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষের সেই ম্যাচ থেকে দক্ষিণ আফ্রিকান মুদ্রায় মোট ১.৭ মিলিয়ন অর্থ উঠেছে। বাংলাদেশি টাকায় যা ১ কোটি ২০ লাখ ৭০ হাজার ৬৯৭ টাকা। ম্যাচের জন্য বিক্রিত টিকেট, পিঙ্ক জার্সি, খেলোয়াড় ও স্পন্সর প্রতিষ্ঠানের দেওয়া অর্থ রয়েছে এর মধ্যে।

পুরো টাকাটা ব্রেস্ট কেয়ার ক্লিনিককে দেওয়া হয়েছে। এর আগে আরো পাঁচটি পিঙ্ক ওডিআই ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এবারই সবচেয়ে বেশি টাকা উঠেছে। এর আগে কোনোটিতেই এতো টাকা ওঠেনি।

এবারের এই আয়োজনে ওয়ান্ডারাস স্টেডিয়াম ৫৬ হাজার দক্ষিণ আফ্রিকান মুদ্রা, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান ১ লাখ, খেলোয়াড়রা তাদের ম্যাচ ফি থেকে ১ লাখ ও দক্ষিণ আফ্রিকা দলের স্পন্সর স্ট্যান্ডার্ট ব্যাংক দিয়েছে আরো ১ লাখ দক্ষিণ আফ্রিকান মুদ্রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়