শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০৪ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭১ মিলিয়ন ডলারের কোকেন চোরাচালান, আটক ৫

মাইকেল :  ইংল্যান্ডের  বিমানবন্দরে  ৭১ মিলিয়ন ডলারের  কোকেন চোরাচালানের সময় ৫ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। ধারণা করা হচ্ছে, প্রায় এগারো শ’ পাউন্ডেরও বেশি কোকেন জব্দ করা হয়েছে। খবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম  ফক্স নিউজ’র।

সংবাদমাধ্যমটি জানায়, একটি  প্রাইভেট বিমান করে সোমবার হ্যাম্পশায়ারের ফার্নবোরো বিমানবন্দরে এই মাদকদ্রব্যগুলো পৌঁছায়।

ইন্ডিপেন্ডেন্ট’র খবরে বলা হয়, যুক্তরাজ্যের সীমান্ত বাহিনীর কর্মকর্তারা মনে করছেন এই চোরাচালানটি সবচেয়ে বড় ছিল।

জানা গেছে, পুলিশ কর্মকর্তারা অনুসন্ধান চালিয়ে বিমান থেকে ১৫ টি  স্যুটকেস জব্দ করে। পরে সেগুলো তল্লাশি করে মাদকদ্রব্য পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। সূত্র : ফক্স নিউজ

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়