শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:১১ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আওয়ামী লীগ সরকার নীল নকশার মধ্য দিয়ে বিএনপিকে রাজনীতি সরিয়ে দিতে চাচ্ছে’(ভিডিও)

কেএম হোসাইন : বর্তমানে বিএনপি ক্রান্তিকালের ভেতর দিয়ে যাচ্ছে। কারণ এখন দেশে কোন গণতান্তিক পরিস্থিতি নেই। বিএনপি’র উপর আওয়ামী লীগ সরকার নীল নকশার মধ্য দিয়ে বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে কাজ করছে।

যমুনা টেলিভিশনের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের কষ্ট, দুঃখ, হতাশা হল আওয়ামী লীগের মত দল কিভাবে নিজেদের আদর্শ থেকে সরে আসল। নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিলো সেখান থেকে তো আওয়ামী গায়ের জোরে সরে আসল। কারণ তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিলো। তারপরেও যেখানে প্রত্যেকটি রাজনীতিক দল চান নির্বাচনের সময় একটা নিরপেক্ষ সরকার থাক। কিন্তু আওয়ামী লীগ কেনো গো ধরে বসে আছে। তারা বর্তমান সরকারের অধীনেই নির্বাচন করবে।

বেগম জিয়ার মামলার রায় নির্ধারিত বলার কারণ ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীরা যেখানে সভায় যাচ্ছেন। সেখানে বলে বেড়াচ্ছে আমাদের নেত্রীর জেল হবে। কেউ বলছে ৭ বছর, কেউ বলছে ১০ বছর। সরকারের দায়িত্বশীল মন্ত্রী, নেতা হয়ে কি করে তারা এটা বলে। তাহলে তো আমরা ধরে নিতেই পারি যে, মামলার রায় নির্ধারিত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়