শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৬:২৯ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন আইন চালু করবে জাতীয় রাজস্ব বোর্ড

হামিম আহসান: ভ্যাটের একক হার বাতিল করে নতুন আইন চালু করবে জাতীয় রাজস্ব বোর্ড। দায়িত্ব নিয়ে  এ কথা জানান নতুন চেয়ারম্যান মোশাররফ হোসাইন। তবে দরকষাকষিতে বেশি সময় নষ্ট না করে দ্রুত আইনটি বাস্তবায়ন করার পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

জুনে বাজেট বক্তব্যে চলতি অর্থবছরেই ভ্যাট আইন বাস্তবায়নের কথা বলেছিলেন অর্থমন্ত্রী। কিন্তু তার আগে থেকেই ভ্যাট আইন বাতিলের জন্য আন্দোলনে নামেন ব্যবসায়ীরা।

তাদের দাবি নতুন আইন কার্যকরের আগে, ৭ টি সংস্কার আনতে হবে। ব্যবসায়ীদের মুল যুক্তি ছিলো, সব পণ্যে ১৫ শতাংশ ভ্যাট নিলে দাম বাড়বে; জানান ব্যবসায়ীক ঐক্য ফোরাম সাধারণ সম্পাদক আবদুল মোতালেব। এমন আন্দোলনের মুখে, ভ্যাট আইন দুই বছরের জন্য স্থগিত করে পাশ হয় ২০১৭-১৮ অর্থবছরের বাজেট।

ব্যবসায়ীদের এসব দাবির যৌক্তিকতা বিচার বিশ্লেষণ করে, সব পক্ষের সমর্থন নিয়েই ভ্যাট আইন চালু করতে চায় রাজস্ব বোর্ড; বললেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসাইন।

আর আইন পাশের পর বছরের পর বছর অকার্যকর করে রাখার পক্ষে নন রাজস্ব বোর্ডের সাবেক এই চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ সাবেক।

২০১৬তে ১৯৯১ সালের ভ্যাট আইনের পরিবর্তে নতুন আইন কার্যকরের কথা ছিলো। পরে তা আরও এক বছর পেছানো হয়। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২০১৯ এর জুলাই থেকে এ আইন কার্যকরের কথা রয়েছে।

সূত্র: ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়