শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৯:২১ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমার কাভানিকে গোলের রেকর্ড গড়তে দিলেন না

স্পোর্টস ডেস্ক : পিএসজিতে নেইমার-কাভানির মধ্যকার পেনাল্টি নিয়ে বিতর্ক নিয়মিতই মুখরোচক খবরের যোগান দেয়। সম্প্রতি দিজেনের বিপক্ষে ম্যাচ চলাকালে পেনাল্টি পায় পিএসজি।

ওই ম্যাচের একটি গোল করতে পারলেই ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়তেন এডিনসন কাভানি। অথচ তাকে স্পট কিক নিতে দেননি নেইমার। তা নিয়ে নিজেই গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এমন কা-ে তাকে ধুয়ে দেন মাঠে উপস্থিত দর্শকরা।

তবে এ নিয়ে মুখ খুলেননি নেইমার। অবশেষে বিষয়টি ক্লিয়ার করলেন তিনি, ‘ম্যাচ চলাকালীন রেকর্ড সম্পর্কে জানা অসম্ভব। পেনাল্টিটি নেয়ার জন্য কোচই আমাকে বলেছিলেন। তাই আমি নিয়েছিলাম, গোলও করেছি। এ নিয়ে কোনো সমস্যা নেই।’

নেইমার বলেন, ‘প্রত্যেকেই জানেন- একটি গেমের সব পরিকল্পনা সাজান কোচ। তিনিই সব সিদ্ধান্ত নেন। আমি কেবল আমার ওপর বর্তানো দায়িত্ব পালন করেছি।’

গত বছরের আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড (২২২ মিলিয়ন ইউরো) গড়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমান নেইমার। এর পর থেকেই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। নিজেকে প্যারিসের প্রিন্স হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবু শোনা যাচ্ছে, সেখানে সুখে নেই তিনি। সতীর্থ ও কোচের সঙ্গে বনিবনা হচ্ছে না।

এ পরিপ্রেক্ষিতে নেইমার বলেন, ‘আমার বন্ধু ও সতীর্থদের নিয়ে এখানে সুখে আছি, ভালো আছি। ইতিহাস গড়ে এখানে এসেছিলাম। নিজের সর্বোচ্চটা দিতে ও প্রচুর গোল করতেই পিএসজিতে এসেছি।’

ওই ম্যাচে নেইমার রেকর্ড বঞ্চিত করলেও তা গড়তে বেশি সময় নেননি কাভানি। পরের ম্যাচেই মপেলিয়ের বিপক্ষে জ্লাতান ইব্রাহিমোভিচকে টপকে পিএসজির হয়ে সর্বোচ্চ গোল (১৫৭) করার কীর্তি গড়েন তিনি। - ইয়াহু স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়